News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জ এক সময় পর্যটন নগরী হবে : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৯:৩২ পিএম নারায়ণগঞ্জ এক সময় পর্যটন নগরী হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলতে চাই, এই প্রতিষ্ঠান সকলের জন্য। কারো জন্য কোন ভেদাভেদ নেই। আমরা সমন্বয়ভাবে উন্নয়ন করতে চাই। নারায়ণগঞ্জ সুস্থ সুন্দর গ্রীন ক্লিন সিটি গড়ে তুলতে চাই। নারায়ণগঞ্জ যেন এক সময় পর্যটন নগর গড়ে উঠতে পারে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে পুরাতন কোর্টে মসজিদ, জিউস পুকুর পাড়ে মন্দির, কালীরবাজারে একটি গীর্জা ও মাসদাইরে বৌদ্ধদের জন্য একটি ধর্মশালা নির্মাণ করবো।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার মিলনায়তনে নাসিকের সাবেক প্যানেল মেয়র, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি ও মহানগর মহিলাদলের সদস্য বিভা হাসানের উদ্যোগে ১৬, ১৭, ১৮নং ওয়ার্ডের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাসিকের সাবেক প্যানেল মেয়র ও মহানগর মহিলাদলের সদস্য বিভা হাসানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সচিব কবি মাসুদ রানা লাল সঞ্চালয়নায় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকটে সরকার হুমায়ূণ কবির, যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দীপু, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা নূসরত রেবেকা ও আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, আজকের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তারা বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে অবদান রাখবেন। আগে আমরা মুরব্বীকে দেখলে সম্মান দিতে ব্যস্ত হয়ে পড়তাম। এখনকার শিক্ষার্থীদের মধ্যে এগুলো কোন লক্ষণ দেখি না। তাই তাদের পরিবারে কাছে আমাদের আহবান তাদের নৈতিক শিক্ষা দিন। নৈতিক শিক্ষা হলো ধর্মের সাথে সর্ম্পক। প্রত্যেক ধর্মের ভালো ভালো শিক্ষা আছে।

তিনি বলেছেন, যে যে ধর্ম আমরা পালন করি তাহলে কেউ অন্যায় করতে পারে না। কিন্তু আমরা বিভক্ত করে ধর্মকে বিভিন্ন ভাবে ছড়িয়ে অস্থিরতা করে থাকি উৎশৃঙ্খলা করার চেষ্টা করে থাকে। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বাংলাদেশের মধ্যে ঐক্য চাই, মানুষের মানুষের মধ্যে ঐক্য দেখতে চাই।

নাসিকের সাবেক প্যানেল মেয়র, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি ও মহানগর মহিলাদলের সদস্য বিভা হাসান বলেছেন, মেধাকে মূল্যায়ন করতে হবে আমাদের। শিক্ষাকে উৎসাহিত করতে তাহলে আমরা এগুতে পারবো। আজকে এখান থেকে আগামী দিনে মন্ত্রী মেয়র আমলা প্রশাসক হয়ে আসবে। সঠিক মূল্যায়ণ করতে না পারায় অনেককে আমরা হারিয়ে ফেলি। সরকারের কাছে দাবি থাকবে, আমাদের দেশেই যেন মূল্যায়িত করা হয়।