নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হকার্স মার্কেট এলাকায় শুভ চন্দ্র দাসকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হলেও এখনো দাহ বা দাফন করা হয়নি। শুভ’র বাবা হিন্দু সম্প্রদায়ের রীতি অনুযায়ী দাহ করতে চাচ্ছেন। আর মা চান মুসলিম রীতি অনুযায়ী কবরস্থানে দাফন করতে। মায়ের দাবী শুভ পরে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন। উভয় আদালতে আবেদন করেছেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিহত শুভ চন্দ্র দাসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান।
৪ সেপ্টেম্বর দিনগত গভীর রাতে (আনুমানিক রাত ১টা থেকে দেড়টার মধ্যে) শহরের চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনে দুর্গামন্দিরের সামনের রাস্তা থেকে শুভ দাসের মরদেহ উদ্ধার করা হয়। মর্গে শুভ দাসের ময়না তদন্ত করা হলেও বাবা-মা দুই ধর্মে নিয়মে ছেলের শেষকৃত্য করার আবেদন করেন। ৭ সেপ্টেম্বর আদালতে আবেদন করা হলে সিদ্ধান্ত দেয়নি।
নিহত শুভ চন্দ্র দাস চাঁদপুরের মতলব বাজারের হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর বিরুদ্ধে মাদক আইনে ৪-৫টি মামলা রয়েছে।
জানা গেছে, আমলাপাড়ায় ২৫টি অধিক মাদকের মামলার আসামী ফাতেমা বেগম ওরফে ফতে বাড়িতে ৩ সেপ্টেম্বর অভিযান চালায় ডিবি। অভিযানে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা, পাঁচটি দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ফতে, তার ছেলে অনিক ও সুজনকে আসামি করে এ ঘটনায় সদর মডেল থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেন ডিবির এসআই মফিজুল ইসলাম।
এই অভিযানের পেছনে গলাচিপার মাদক ব্যবসায়ী শুভ দাসকে সন্দেহ করে ফতে’র ছেলে অনিক ও তার অনুসারীরা। এর জের ধরে পরদিন শনিবার রাত আনুমানিক ১টায় চাষাঢ়া হকার্স মার্কেটের পিছনে দুর্গামন্দিরের সামনে শুভ দাসকে ছুরিকাঘাত ও গুলি করে। পরে পুলিশ বুকে মাথায় গুলি ও শরীর বিভিন্ন স্থানে চাকুর আঘাতে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
পুলিশ প্রাথমিক তদন্তের সূত্রে জানা গেছে, হত্যা ও মাদকের ৭টি মামলার আসামী অনিক ও সুমন নেতৃত্বে শুভ দাসকে হত্যার পরিকল্পনা করা হয়। সেই অনুযায়ী ঘটনার দিন ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভ’র সহযোগী সোহানকে ব্যবহার করে ঘটনাস্থলে ডেকে আনা হয়। পরবর্তীতে অনিক ও অহিদের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল শুভকে হত্যাকা-ে অংশ নেয়। এ সময় অনিক ও অহিদ শুভকে গুলি করে এবং অন্যান্য সহযোগীরা চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

































আপনার মতামত লিখুন :