নারায়ণগঞ্জ বন্দরে তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৯টি গোডাউনসহ মেশিনারি ও মালামাল পুড়ে গিয়ে কমপক্ষে অর্ধ কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টায় বন্দর উপজেলার কুড়িপাড়া বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর ও কাঁচপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থল এসে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ৮টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ও কাঁচপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। অগ্নিকান্ডের স্থান থেকে প্রায় কোটি টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হলেও এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত গোডাউন মালিকরা জানান।



























-20261014113949.jpg)









আপনার মতামত লিখুন :