দেশজুড়ে চিহ্নিত ৩ হাজার ৫৮৬ জন চাঁদাবাজের মধ্যে সবচেয়ে বেশি ৫৬৫ জনের নাম রয়েছে নারায়ণগঞ্জ অঞ্চলে। একইভাবে ২ হাজার ২৫৮ জন 'আলোচিত সন্ত্রাসী'র মধ্যেও সর্বোচ্চ ৪০৮ জনই এই অঞ্চলের তালিকায়। ইংরেজি দৈনিক টিভিএস এ সম্পর্কিত খবর প্রকাশ করেছে।
২০২৪ এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জে বিএনপির পদধারী ও নামধারীরা নানা ধরনের অপকর্মে লিপ্ত হন।
টিভিএসের প্রতিবেদন মতে, এসআরবির তালিকায় চাঁদাবাজের সংখ্যায় প্রথম অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা এসআরবি-১১ ব্যাটালিয়ন (৫৬৫ জন)।
এসআরবির তালিকায় চিহ্নিত ২ হাজার ২৫৮ জন 'আলোচিত সন্ত্রাসী'র মধ্যেও শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জের এসআরবি-১১ (৪০৮ জন)।
শিল্পাঞ্চলে চাঁদাবাজি ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়ে এসআরবি-র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে গত দুই মাসে চাঁদাবাজি মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী ও ছিনতাইকারী দমনেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

































আপনার মতামত লিখুন :