নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন আনু হত্যা মামলায় এজাহারভুক্ত সকলকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সম্প্রতি তদন্তকারী কর্মকর্তা পিবিআই নারায়ণগঞ্জ জেলার পরিদর্শক আবদুল বাতেন মিয়া ওই চার্জশীট আদালতে দাখিল করেন।
মামলার প্রধান আসামী ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।
তিনি জানান, ঘটনার পর থেকেই আমাকে ও আমার পরিবারকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হয়। অবশেষে তদন্তে সত্য উদঘাটন হলো।
২০২৩ সালের ২৬ আগস্ট রাতে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর শেরে বাংলা রোডের সেঞ্চুরী হেলেনা এপার্টমেন্টের নিচে লিফটের খালি জায়গায় পাওয়া যায় আনোয়ার হোসেন আনুর লাশ।
নিহত যুবদল নেতা আনু ছিলেন নাসিকের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই।
উল্লেখ্য ২৬ আগষ্ট রাতে শহরের মাসদাইর শেরে বাংলা রোডের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সেঞ্চুরী হেলেনা এপার্টমেন্টের নিচে লিফটের খালি জায়গায় জমে থাকা পানিতে ভাসতে দেখা যায় সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন আনুর লাশ। এর আগে দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
হেলেনা কটেজ এর ৯ম তলার ভাড়াটিয়া ছিলেন তিনি। কিছুদিন আগে স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর দেওভোগের নিজ বাসা ছেড়ে একমাত্র মেয়ে প্রেরণা ও ছেলে শারিদকে নিয়ে হেলেনা এপার্টমেন্টের ৯ তলার পশ্চিম দিকের একটি ফ্লাটে ভাড়া আসেন আনু।
হত্যার পরদিন ২৭ আগস্ট আনুর বড় ভাই আবুল কাশেম বাদশা বাদি হয়ে রাসেল মাহমুদকে প্রধান আসামী করে মামলা করেন। মামলা মোট ৮ জনকে আসামী করা হয়।
রাসেল ছাড়া অন্যরা হলেন শহরের বাবুরাইল এলাকার করিম মিয়ার মেয়ে ও নিহতের প্রাক্তন স্ত্রী পাপিয়া আক্তার পান্না (৪২), নিহতের মেয়ে জান্নাত আরা জাহান প্রেরনা (২১), নিহতের পুত্র সারিদ হোসেন (১৯), শহরের বাবুরাইল এলাকার করিম মিয়ার দুই ছেলে নুর আলম (৪৫) ও কাজল (৩২) এবং মেয়ে রোকসানা আক্তার পুতুল (৪৬), বিসিক শিল্পনগরীর মার্টিন গার্মেন্টেস এর গলি এলাকার বাসিন্দা গোল মোহাম্মদ। মামলায় অজ্ঞাত আসামী দেখানো হয়েছে আরো ৫/৬ জনকে।
ওই ঘটনায় পিবিআই আসামীদের গ্রেপ্তার করেছিল।
চার্জশীটে আনুর মৃত্যুর পেছনে মানসিক অস্থিরতাকে দায়ী করা হয়েছে। সে কারণেই তিনি ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে গিয়ে মারা গেছেন উল্লেখ করা হয়।


































আপনার মতামত লিখুন :