শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সনাতন ধর্মাবলম্বী সকল ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। শত শত বছর ধরে এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং নিজ নিজ উৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপন করে থাকে।"
তিনি আরও আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গাপূজা সকলের জীবনে অনাবিল শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সম্প্রীতির বার্তা নিয়ে আসবে। উৎসবের এই দিনগুলোতে নারায়ণগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে এবং সকলে মিলে উৎসবের আনন্দ উপভোগ করবেন।
শেষে তিনি সনাতন ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।































-20261014113949.jpg)








আপনার মতামত লিখুন :