News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদরাসার ফলাফল ঘোষণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৭:৩৮ পিএম মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদরাসার ফলাফল ঘোষণা

বন্দরে মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বন্দর থানার মদনগঞ্জ বাজারস্থ উল্লেখিত মাদরাসা প্রাঙ্গনে ফলাফল ঘোষণা শেষ এ পুরস্কার বিতরন করা হয়।

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদরাসা কর্তৃক আয়োজিত ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক জি এম সুমন।

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ কারী মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ গোলাম আহাদ।

ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদরাসা শিক্ষিকা হালিমা আক্তার ময়না, মারজিয়া আক্তার, ঝর্না আক্তার, সুরাইয়া আক্তার, হাফসা আক্তারসহ শিক্ষার্থী ও অভিভাবক মহল।