News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বন্দরে টমটম গাড়ী চুরি থানায় অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৭:৪০ পিএম বন্দরে টমটম গাড়ী চুরি থানায় অভিযোগ

বন্দরে বিভিন্ন পাড়া মহল্লায় চুরি ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। ১৫ অক্টোবর দিবাগত রাত ৩টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকা থেকে এক দিনমজুরের টমটম গাড়ী চুরি করে নিয়ে যায় চোরের দল।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত দিনমজুর মঞ্জুর আলম বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাকপ্রতিবন্ধী চোর ইমরানসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে মদনগঞ্জ ফাঁড়ী সহকারী উপ পরিদর্শক মোঃ দুলাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে।