যে কোনো সময়র হামলার আশঙ্কায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ। তাঁর একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেই সাথে তাকে হামলারও হুমকি ধমকি দেয়া হচ্ছে।
তামজিদ বলেন, আমি একটা বক্তব্য দিয়েছিলাম। এই বক্তব্য থেকে অল্প একটু অংশ কাট করে নিয়ে গিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি নাকি বলেছি জনগণ মব করেছে। প্রকৃতপক্ষে আমি এরকম কিছুই বলেনি।
তিনি আরও বলেন, মূল ঘটনা ছিলো এমপি সাহেব রাস্তা পাশ করিয়েছেন। পাশ করানোর পর একটি গ্রুপ এই ইস্যু ধরে লিংক রোড বন্ধ করে দিয়েছিলো। আমি এই বিষয়ে বলছিলাম এটা উচিত হয়নি। আমার এই বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এটা নিয়ে কিছু লোক আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকিমূলক পোস্ট দিচ্ছে।
তামজিদ বলেন, আমি যেদিন বক্তব্যে দিয়েছি সেই বক্তব্যের দুইদিন পর আমার বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেই সাথে আমার বিরুদ্ধে একটি পক্ষ উস্কে দেয়ার চেষ্টা করছে। আশঙ্কা করছি তারা হয়তো আমার বাড়ির সামনে এসে কিছু করতে পারে। আমি এরকম ইঙ্গিত পাচ্ছি। সেন্টুর লোকজন এসকল কাজগুলো করছে।





































আপনার মতামত লিখুন :