News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

মহানগর বিএনপিতে নতুন নেতৃত্বের আভাস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৮:০৯ পিএম মহানগর বিএনপিতে নতুন নেতৃত্বের আভাস

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব (বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব) রুহুল কবির রিজভীর সই করা দলীয় প্যাডে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে কমিটি চার বছর অতিক্রম করতে যাচ্ছে। এবার মহানগর বিএনপিতে বঞ্চিত নেতাদের নিয়েই সুপার ফাইভ বা সুপার সেভেন কমিটি আসছে বলে গুঞ্জন উঠেছে।

বিএনপি সরকার আমলে ক্লিন ইমেজে নেতাদের নিয়ে মহানগ বিএনপি কমিটি আসছে এমন আভাস দিয়েছেন কেন্দ্রীয় সিনিয়র নেতারা। এর পাশাপাশি সংশ্লিষ্ট এমপিদের মতামত নিয়ে মহানগর বিএনপিতে পরিবর্তন কমিটি হতে পারে।

এদিকে এমপি আবুল কালামকে নিয়ে মহানগর বিএনপি এগিয়ে যাবে বলে জানিয়েছেন আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনে তখনকার সভাপতি আবুল কালামকে বাদ দিয়ে করা হয়। এখন আবারো আবুল কালাম এমপি হওয়ায় মহানগর বিএনপির কমিটি নিয়ে নতুন ভাবনা সৃষ্টি হয়েছে কেন্দ্রে।

গেলো সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি। ওই সময়ে মহানগর বিএনপি নতুন কমিটি দেয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বঞ্চিত ও প্রত্যাশিত নেতাদের প্রাধান্য দিয়ে মহানগর বিএনপির কমিটি দিবে দলের প্রধান। এতে ক্লিন ইমেজ ও আগামীতে দলের সুনাম বয়ে আনবে তাদের মূল্যায়ন করা হবে।

চার বছর আগে অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে এই কমিটি করা হয়। কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আ. সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দীন (অব্যাহতিপ্রাপ্ত), আতাউর রহমান মুকুল (অব্যাহতিপ্রাপ্ত), মনির হোসেন খান, আনোয়ার হোসেন অনু, ফাতেহ মো. রেজা রিপন, এম এইচ মামুন (মৃত) ও আবু কাওসার আশা। বাকি ২৯জন সদস্য রাখা হয়, বর্তমানে মৃত ও বহিস্কার হওয়া কারণে কমিটির তালিকা ছোট হয়ে রয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, বর্তমান নেতৃত্ব সহ বঞ্চিত ও প্রত্যাশিতদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি হতে যাচ্ছে। বিগত ১৭ বছর আওয়ামীলীগ সরকার আমলে নির্যাতিত ও হামলা মামলা শিকার নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় ও মহানগর নেতাদের মুখে প্রকাশ পেয়েছে। বিএনপি সরকার আমলে নারায়ণগঞ্জে ক্লিন ইমেজে নেতাদের নিয়ে কমিটি দিবে দলের প্রধান।