News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

মাদক ও কিশোর গ্যাংয়ে পুলিশ সুপার জিরো টলারেন্সে : রোজেল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৯:৪১ পিএম মাদক ও কিশোর গ্যাংয়ে পুলিশ সুপার জিরো টলারেন্সে : রোজেল

ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল বলেছেন, আজকে পৃথিবী গুজবের পিছনে ছুটছে। সাবধান থাকতে হবে আমাদের। গুঞ্জব সৃষ্টি করে ধর্মীয় ব্যানার করে দেশি বিদেশী চক্রান্ত বাংলাদেশের সামাজিক সম্প্রীতি রাজনৈতিক সহাবস্থানকে বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। আমাদের সকলের সাবধান থাকবো, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, ধৈয্য ধারণ করতে হবে। বিগত ১৭ বছর একটি দল শাসন করেছে, তারা শাসন করতে গিয়ে পালিয়ে যেতে হয়েছে। পালিয়ে গেছেন মানে আপনি অপরাধ করেছেন, লুণ্ঠন করেছেন, আপনি চুরি করেছেন। বাংলাদেশের মানুষের কষ্টের অর্থ উন্নত বিশ্বে আপনার সন্তান আপনার ভাই আপনার ভাগিনা আপনার আত্মীয় স্বজনেররা অট্টোলিকা করেছেন ব্যবসা করেছেন। এই টাকা পয়সা আপনার বাবার ছিলো না, সাধারণ মানুষের ছিলো।

রোববার ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার বাড়ৈভোগের শ্রী শ্রী রাধাকৃঞ্চ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প‚জামন্ডপে অনুদানের প‚র্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শ্রী শ্রী রাধাকৃঞ্চ মন্দিরের সভাপতি প্রদীপ মন্ডলের সভাপতিত্বে শ্রী শ্রী রাধাকৃঞ্চ মন্দিরের সাধারণ সম্পাদক সুজিত হালদারের সঞ্চালয়নায় বিশেষ অতিথি ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের সাধালন সম্পাদক রাসেল মাহমুদ, সাবেক যুগ্ম আহবায়ক মীর মুকবুল হোসেন বাবলু, জাকির হোসেন, হাসান সরদার ও হয়রত আলী।

রোজেল আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মন্দিরে গিয়ে আপনাদের প‚জা খোঁজখবর নিয়েছেন। ঢাকার সড়কে সাধারণ মানুষের জন্য নিজেই হেটেঁ চলেছেন। আপনাদের শারদীয় প‚জা পালন করতে চট্টগ্রামের যাচ্ছেন। মন্দিরগুলো প‚জা হচ্ছে তিনি সেখানে যাচ্ছেন কারো কোন সমস্যা হচ্ছে নাকি। তাই আমাদের সকলের প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভোট দেয়া অর্থ রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত করা। এবার জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোর থেকে হিন্দু মা বোনেরা লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন। দেখতে অনেক লেগেছে, তারা স্বাধীনভাবে ভোট দিয়েছেন। পালিয়ে যাওয়া সরকার লুণ্ঠন করায় দেশকে পিছনে ফেলে গেছেন। সেই দেশকে আবারো উঠিয়ে নিচ্ছেন তারেক রহমান।

মাদক নিয়ে রোজেল বলেন, এদিকে আমাদের সমাজের বড় সমস্যা মাদক। মাদকের সয়লাব হয়েছে, প্রশাসন লোকজনের ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমান এসপি অনেক মেধাবী ও বিচক্ষণ। এই নারায়ণগঞ্জের আগে যেখানে ছিলেন সেখানে তিনি মাদক ও কিশোর গ্যাং নিয়ে কাজ করেছেন। নারায়ণগঞ্জ এসেই তিনি অনেক খোঁজখবর নিয়েছেন। ওনি মাদক ও কিশোর গ্যাংয়ের বিষয়ে জিরো টলায়েন্স নিয়েছেন। ইনশাআল্লাহ তিনি কার্যক্রম চালাচ্ছেন, তাকে আমাদের সহযোগিতা প্রয়োজন।