News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

পুলিশ সুপারকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ১০:৩৪ পিএম পুলিশ সুপারকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও কিশোর গ্যাং নির্মূল এবং যানজট নিরসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

রবিবার (১৮ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে গাজী সোহেল, সাদ্দাম হোসেন মুন্না, মো. আল আমিন, জসীমউদ্দীন, মোঃ আসলাম, কাজী আনিসুল হক হীরা ও শাহ আলম।

সম্মাননা গ্রহণ করে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা পেলে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমি যোগদানের পর থেকেই জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহলের ব্যাপক সহযোগিতা পেয়েছি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে মোঃ হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। বিশেষ করে শহরের যানজট নিরসন, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে তিনি যে সাহসী ও মানবিক নেতৃত্ব দেখিয়েছেন এবং দেখাচ্ছেন তা নারায়ণগঞ্জবাসীর সর্বমহলে প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, একজন দক্ষ, চৌকস, সৎ ও মানবিক পুলিশ সুপার হিসেবে হাবিবুর রহমান ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দিয়ে নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন। সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাঁকে উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।