News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ঈদের নামাজের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৭:০৬ পিএম ঈদের নামাজের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ

আসন্ন ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান।অন্যান্যবারের ন্যায় এবারও দুটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় ঈদের ১ম জামাত এবং সকাল ৯ টায় ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য তিনজন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে।

গত সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সভায় ওই নিয়োগ দেওয়া হয়।

তারা হলেন, জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগের মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, আমলাপাড়া জামিয়া আশরাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির ও পশ্চিম দেওভোগ সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ।