News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

বন্দরে কল্যান্দী কমিউনিটি ক্লিনিকে চুরি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৯:৪৮ পিএম বন্দরে কল্যান্দী কমিউনিটি ক্লিনিকে চুরি

বন্দরে কল্যান্দী কমিউনিটি ক্লিনিকে চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরের দল উল্লেখিত ক্লিনিকে অনাধিকার ভাবে প্রবেশ করে পশ্চিম পাশের ২টি ও দক্ষিন পাশের ২টি সর্বমোট ৪টি থাইগ্লাস চুরি করে নিয়ে যায়।

সোমবার (১৯ অক্টোবর)  দিবাগত রাতে যে কোন সময়ে এ চুরি ঘটনা ঘটে।

এ ব্যাপারে ক্লিনিকের সভাপতি ও স্থানীয় মেম্বার মাহাবুব হোসেন বাদী হয়ে সোমবার দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের বাদী কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার মাহাবুব হোসেন জানান, কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকায় ছিচকে চোরের উপদ্রুপ ও অপরাধ প্রবনতা  আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারণে উল্লেখিত এলাকার সাধারণ মানুষের মূল্যবান জিনিসপত্র হারিয়ে ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে।

চোরের উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার ওসি জামাল উদ্দিনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।