News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও মৈত্রীর এক অনন্য দেশ : বদু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৮:৫৪ পিএম বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও মৈত্রীর এক অনন্য দেশ : বদু

দুর্গোৎসবে অষ্টমীতে নয়ামাটি, রামকৃঞ্চ মিশন, আমলাপাড়া, নয়ামাটি, নিতাইগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দরা। এ সময় হোসিয়ারি নেতৃবৃন্দদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পূজা কমিটির নেতৃবৃন্দরা।

সোমবার ১৯ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু’র নেতৃত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধক্ষ্য স্বামী একনাথানন্দ মহারাজ, বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহা,সহ সভাপতি দুলাল মল্লিক, পরিচালক  আব্দুস সবুর খান সেন্টু , নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান,পরিচালক পারভেজ মল্লিক, আতাউর রহমান, বাবু বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু, বিল্লাল হোসেন, দুলাল লারি,টুটুল ভুঁইয়া,বাবু অনিল চন্দ্র সাহা,বিশিষ্ট আয়কর আইনজীবী ধর্মীয় পুস্তক লেখক তারাপদ আচার্য সহ অন্যান্যরা।

হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির শ্রেষ্ঠ সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা। এই উৎসব আমাদের শিখায় অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করতে। দেবী দুর্গা অসুরকে দমন করে যেমন সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, তেমনি আমাদেরও জীবনের সমস্ত অশুভ চিন্তা ও বিভেদ দূর করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও মৈত্রীর এক অনন্য দেশ। এখানে শত শত বছর ধরে সকল ধর্মের মানুষ মিলে-মিশে উৎসব উদযাপন করে আসছে। এই সম্প্রীতি ও সৌহার্দ্য আমাদের রক্ষা কর হবে।