শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মহাখালী ও গুলশান-বনানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের বার্তা দেন।
এ সময় রাজধানীর মহাখালী সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে উপস্থিত হন প্রধানমন্ত্রী। ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহার একক উদ্যোগ ও অর্থায়নে নির্মিত মন্দিরটির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন বলে দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।
মন্দিরটির নির্মাণে প্রবীর কুমার সাহার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়ন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা ও পূজা-অর্চনার জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ভক্ত ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাবু প্রবীর কুমার সাহা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ উদ্যোগ সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উদ্যাপন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। প্রধানমন্ত্রীর এ ধরনের উদ্যোগ ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আমি আশাবাদী।
প্রবীর কুমার সাহা দীর্ঘদিন ধরে শিল্প ও ব্যবসার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর একক উদ্যোগে নির্মিত রক্ষাকালী মন্দিরের উদ্বোধন ধর্মীয় উপাসনার পাশাপাশি সামাজিক স¤প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বকেও সামনে নিয়ে এসেছে।























-20261014113949.jpg)












আপনার মতামত লিখুন :