২৪ অক্টোবর শনিবার বিকাল ৫টায় বাংলাদেশটেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা সোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি সভাপতিত্ব করেন।
সভাপতি কর্তৃক বিগত এক বছরের কার্যক্রমের প্রতিবেদন পাঠ এবং অন্যান্য এজেন্ডা ভিত্তিক আলোচনার উপর দীর্ঘ এবং প্রানবন্ত আলোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি- সভাপতি, জাহাঙ্গীর আলম তালুকদার- সিনিয়র সহ-সভাপতি, বলরাম সাহা সহসভাপতি, বিশ্বজিত সাহা-সহ সভাপতি, মো. হযরত আলী- সহ-সভাপতি এবং পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ যথাক্রমে উত্তম কুমার রায়, মোঃ শফিকুল করিম, মোঃ ফারুক হোসেন, অহিদুর ইসলাম সহিদ, সুরজিত রায়, সুব্রত কুমার সাহা, মোঃ উজ্জল হোসেন, নয়ন দেবনাথ, শুভ ভক্ত, বিপ্লব সাহা, মোঃ রাসেল, মোঃ মনির হোসেন, রিপন পারভেজসহ বিটিডিসিএমএ এর সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

































আপনার মতামত লিখুন :