নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য সহ মোট ৮২জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ১৩জন মাদক ব্যবসায়ী, ৪৩জন মাদকসেবী , বিভিন্ন ওয়ারেন্ট, চোর ও ছিনতাইকারী ২৬জন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২০৮ পিছ ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রোববার ২৫ অক্টোবার জেলার ৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।
যার মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৭জন, ফতুল্লা থানা পুলিশের অভিযানে ৯জন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫জন, বন্দর থানা পুলিশের অভিযানে ৮জন, সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ২৩জন, রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৮জন, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে ২জনকে গ্রেপ্তার করা হয়।




































আপনার মতামত লিখুন :