এসআরবি-১১ এর অভিযানে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির হোসেনক (৬০) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ২৬ অক্টোবর সকাল ৯টায় কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।
এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহির ফকির (৪৫)। পথে দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক ছিলেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা করা হয়।
এসআরবি জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।




































আপনার মতামত লিখুন :