News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ধর্মগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আসমা গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৯:৪৫ পিএম ধর্মগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আসমা গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকালে ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসমা বেগম সোনারগাঁ থানার নয়াপুর এলাকার ইলিয়াসের স্ত্রী এবং মৃত আবু কালামের মেয়ে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসমার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে। মাদক বিক্রির উদ্দেশ্যে সে সেখানে অবস্থান করছিল।