নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা কৃষি অফিসের পুরোনো ভবনের ছাদের পলেস্তারা খসে তিন কৃষি কর্মকর্তা আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে সভা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সায়েদুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান ও মাহমুদা আখতার। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে বন্দর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
তিনি বলেন, ‘ভবনটি ১৯৭৭ সালে নির্মিত হওয়ায় খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প কোনো স্থান না থাকায় সভাসহ বিভিন্ন কার্যক্রম এখানেই পরিচালনা করতে হতো। বিষয়টি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’








































আপনার মতামত লিখুন :