নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ লাইনন্সে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।
সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জগণ এবং পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। পুলিশ সুপার তৎক্ষণাৎ বিষয়গুলো শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের চমৎকার পারফরম্যান্স, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলা রহস্য উদঘাটনের জন্য জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।
দুপুর ১২টায় সেপ্টেম্বর মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মামলার অগ্রগতি নিয়ে "অপরাধ পর্যালোচনা সভা" অনুষ্ঠিত হয়।
এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত মাসের মামলার সামগ্রিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী।
ক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।



































আপনার মতামত লিখুন :