News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জের যেসব পুলিশ কর্মকর্তারা পুরস্কৃত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৯:৫০ পিএম নারায়ণগঞ্জের যেসব পুলিশ কর্মকর্তারা পুরস্কৃত

সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলা রহস্য উদঘাটনের জন্য জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে পুলিশ লাইনন্সে আয়োজিত জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভায় এসব পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম।

সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জগণ এবং পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খান (ফতুল্লা থানা)। শ্রেষ্ঠ এসআই: এসআই (নিঃ) রৌশন আলী (রূপগঞ্জ থানা)। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার: সার্জেন্ট শফিউল আজম শোভন (ট্রাফিক শাখা)। শ্রেষ্ঠ ডিবি অফিসার: এসআই (নিঃ) মোঃ মফিজুল ইসলাম (জেলা গোয়েন্দা শাখা)। ক্লু-লেস মামলা ডিটেকশনকারী অফিসার: এসআই (নিঃ) মিকাইল হোসেন (বন্দর থানা), এসআই (নিঃ) পলাশ বাইন (ফতুল্লা মডেল থানা) এবং জনাব মহম্মদ আব্দুল বারিক (অফিসার ইনচার্জ, সোনারগাঁও থানা)। অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেফতার: জনাব এ. এইচ. এম সালাউদ্দিন (অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা)। বিশেষ পুরস্কার (থানা ও শাখা): মোঃ জামাল উদ্দিন (অফিসার ইনচার্জ, বন্দর থানা) এবং ডিএসবি শাখার এসআই (নিঃ) মোহাম্মদ শরীফ হোসেন, এসআই (নিঃ) মোঃ জামাল উদ্দিন, ওয়াচার কনস্টেবল মাহবুব আফ্রাদ (কনস্টেবল নং ৫৭৭), ওয়াচার কনস্টেবল হুমায়ুন কবির (কনস্টেবল নং ৫৩০) ও ওয়াচার কনস্টেবল মোঃ ইসমাইল খান (কনস্টেবল নং ৬৭১)।

পরবর্তীতে দুপুর ১২টায় সেপ্টেম্বর মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মামলার অগ্রগতি নিয়ে "অপরাধ পর্যালোচনা সভা" অনুষ্ঠিত হয়। এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত মাসের মামলার সামগ্রিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, পিপিএম জেলা জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, দ্রুত মামলা নিষ্পত্তি এবং মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ার বিষয়ে অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।