News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে মাসুদুজ্জামানের শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৮:৫০ পিএম সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে মাসুদুজ্জামানের শোক

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মা চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ১৬ জুন দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান।

এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।