অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’ এর নির্বাহী সম্পাদক তানভীর হোসাইনের রতœগর্ভা মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ওইডঋ) ঢাকা সাউথ জোন এর সেক্রেটারি, গোলাম সারোয়ার সাঈদ।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় গোলাম সারোয়ার সাঈদ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, "এই অপূরণীয় ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস এর মেহমান হিসেবে কবুল করুন।"


































আপনার মতামত লিখুন :