News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৩:১১ পিএম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শরীফ হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (১০ জুন) রাতে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা জালকুড়ি এলাকার নাইতাপাড়া এলাকার ওমর আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

তিনি বলেন, গ্রেফতারকৃত ছাত্রলীগের সহ-সভাপতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।