News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে শওকত আলীর শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:২৭ পিএম সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে শওকত আলীর শোক

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মা চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক এবং কেন্দ্রীয় সংগঠক শওকত আলী ।

এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।