News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফতুল্লায় ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৭:২৮ পিএম ফতুল্লায় ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণেরে চেষ্টার অভিযোগে সোহেল সরকার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল সরকার সুনামগঞ্জ জেলার ধীরাই থানার নয়াগাও গ্রামের সুমেন সরকারের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল আজিজ শেখ জানান, মঙ্গলবার বিকেলে রামারবাগ ভাড়াটিয়া বাড়ির ছাদে ৫ বছরের মেয়ে শিশু খেলাধূলা করছিলেন। এসময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার কৌশলে শিশুটিকে খেলাধুলা থেকে সিড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশু চিৎকার করলে সোহেল পালিয়ে যায়। এদিন রাতে শিশু তার মাকে বিষয়টি জানান। এরপর শিশুর মা গভীর রাতে থানায় অভিযোগ করলে সোহেল সরকারকে গ্রেফতার করা হয়। শিশুটিকে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।