নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। বুধবার (১৭ জুন) বিকেলে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, তানভীর হোসেনের মায়ের মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিলো। তানভীর হোসেনের মা একজন ভালো মানুষ ছিলেন। অতিথিপরায়ন মানুষ ছিলেন।
তিনি আরও বলেন, মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা। একজন মায়ের প্রস্থান সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতির সৃষ্টি করে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের সদস্যদের যেন ধৈর্য ধারণ করার শক্তি প্রদান করেন।


































আপনার মতামত লিখুন :