নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের শ্রদ্ধেয় মাতার মৃত্যুর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া।
নিজের সংসদীয় প্যাডে শোক বিবৃতিতে তিনি বলেন তানভীর হোসেনের শ্রদ্ধেয় মাতার মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে শোকাহত। মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা। একজন মায়ের প্রস্থান সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতির সৃষ্টি করে, যা ভাষায় প্রকাশ করা কঠিন।
আমি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ও শক্তির সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করুন।


































আপনার মতামত লিখুন :