News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাসদাইরে মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৪:২৬ পিএম মাসদাইরে মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাদক ব্যবসায়ীদের ইট পাটকেলের ঢিলে ৫ পুলিশ সহ ৮ জন আহত হয়েছে। এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনির সহ ৩জনকে বিপুল মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন এসআই নন্দন সরকার  এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন, কনেষ্টেবল আশিক। 

এছাড়া আহত হয়েছে পথচারী হেলালউদ্দিম  ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন।

 তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এসময় বিপুল পরিমানের মাদকসহ ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেফতার করা হয়। তখন গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের উপর এলোপাথারী ইট পাটকেলের ঢিল ছুরে। পরে পুলিশকে লক্ষ করে প্রায় ৫/৬ রাউন্ড গুলি করে মাদক ব্যবসায়ীরা। তখন পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্ট গানের গুলি ছুরে। কেহ গুলিবিদ্ধ না হলেও পুলিশ পথচারী ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ইটের ঢিলে আহত হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মাসদাইর এলাকায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র ্যাব পুলিশের একাধীক সদস্য আহত হয়েছে।