News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এটিএম কামালের গভীর শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৮:৫১ পিএম সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এটিএম কামালের গভীর শোক

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিত্রনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।

​বুধবার (১৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

​কামাল তার বিবৃতিতে বলেন, মাতৃবিয়োগের এই অপূরণীয় ক্ষতি ও গভীর বেদনা সহ্য করার শক্তি আল্লাহ তাআলা পরিবারটিকে দেক। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।

​উল্লেখ্য, গত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তানভীর হোসেনের মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।