নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস নারায়ণগঞ্জ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
এক শোকবার্তায় প্রেস নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর নিকট তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য মঙ্গলবার ১৬ জুন দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।


































আপনার মতামত লিখুন :