News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সিটি হরিজন কলোনীতে খোরশেদের বস্ত্র বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৭:০২ পিএম সিটি হরিজন কলোনীতে খোরশেদের বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যেগে মানবিক সংগঠন টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের ৫দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির শেষে দিনে সিটি হরিজন কলোনী দূর্গা মন্ডপে শতাধিক হরিজনের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় সিটি হরিজন কলোনী দূর্গা মন্ডপে বস্ত্র বিতরণ উদ্বোধন করেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল ও জয়নাল আবেদীন।

বস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে খোরশেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিনের সংখ্যালগু ও সংখ্যাগুরু তত্তে¡র অবসান রেইবো নেশন প্রবর্তন করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন। তারেক রহমানই হরিজনদের প্রকৃত বন্ধু। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরপরই আপনাদের জীবনমান পরিবর্তনের জন্য দুই ঈদে বোনাসের ব্যবস্থা করেছেন।

এসময় তিনি হরিজনদের সন্তানদের শিক্ষা অর্জনের তাগিদ দিয়ে বলেন, বেগম খালেদা জিয়াই প্রথম হরিজন শিশুদের জন্য শিক্ষা সুবিধা ফ্রী চালু করেছিলেন

বিকেল ৩টায় কুমুদিনী বাগান এলাকাবাসীর মাঝেও শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন হরিজন সম্প্রদায়ের নেতা দিলবর দাস, মুরাদ দাস, রাজেস লাল, কিশোর দাস, বিপ্লব দাস সহ বিএনপি নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, আফজাল হোসেন, রানা মুন্সী, মো: মুসা, মো: মিঠু, রাসেল আহেম্মদ মনির, কুতুবউদ্দিন, জামাল হোসেন, মাহফুজুর রহমান বিল্লাল, মাসুদ আহমেদ, সোহেল, মাসুম খন্দকার, ইমন, মহিউদ্দিন শুভ, শামীম আহম্মেদ প্রমুখ।