News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৮:৪২ পিএম আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে

আড়াইহাজার নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামের এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর চারটায় উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আইবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইবুর নেশাগ্রস্ত। নেশার টাকা না পেয়ে তিনি তাঁর বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের লেপ, তোষক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পুলিশ আইবুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে বলে জানান ওসি মো. সবজেল হোসেন।