News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

কিন্ডারগার্টেন এসোসিয়েশনে বৃত্তি ও সনদ প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৮:৫২ পিএম কিন্ডারগার্টেন এসোসিয়েশনে বৃত্তি ও সনদ প্রদান

নারায়ণগঞ্জের কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার ২০জুন বিকেলে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারের অডিটরিয়ামে উক্ত বৃত্তি ও সনদপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে শিক্ষার্থীদের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান ফাতেমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, দৈনিক ইনকিলাব পত্রিকার ফটো সাংবাদিক হাবিবুর রহমান শ্যামল সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে প্রায় ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।