News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি তিন বন্ধুর বিরুদ্ধে মামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৮:০৮ পিএম ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি তিন বন্ধুর বিরুদ্ধে মামলা

ঢাকার এক ব্যবসায়ীকে বাসা থেকে বন্দরে ডেকে এনে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে মারধর করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া অভিযোগ উঠেছে তারই তিন বন্ধুর বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আজমাইন হোসেন সোহাগ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত ব্যবসায়ী আজমাইন হোসেন সোহাগ ঢাকা ডিএমপি গেন্ডারিয়া থানার সতিসরকার রোড এলাকার আব্দুল রব হাওলাদারের ছেলে।

মামলার আসামিরা হলেন,  তেজগাও শিল্পাঞ্চল এলাকার মতিউর রহমান মিয়ার ছেলে শেখ মোহাম্মদ শান্ত ও ঢাকা জেলার হাতিরঝিল থানার ২৮৬/২৩ নয়াটোলা স্টেশন বড় মগবাজার এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে নুরুল ইসলাম কালু ও আব্দুস সালাম।

এর আগে মঙ্গলবার ১৬ জুন বিকেল পৌনে ৩টায় বন্দর থানার নবীগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আজমান হোসেন সোহাগ ও অভিযুক্তরা পূর্ব পরিচিত এবং ব্যবসায়ী সম্পর্ক রয়েছে। মঙ্গলবার আসামিরা তাকে ফোনে ডেকে এনে ঢাকার গেন্ডারিয়া থেকে সিএনজি করে বন্দরের নবীগঞ্জে নিয়ে আসে। পরে তাকে কোল্ডড্রিংস এর সাথে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অচেতন করে বন্দরের পদুঘর এলাকায় নিয়ে যায়। সেখানে তার জ্ঞান ফিরলে তাকে ২ কোটি টাকা মুক্তিপণের দাবিতে এলোপাতারি ভাবে পিটিয়ে আহত করা হয়। এরপর তার থেকে তিনটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সাথে থাকা মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যান। এ সময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন দ্রæত ঘটনাস্থলে আসলে ওই সময়  বিবাদীগন বিকাল সাড়ে ৬টার দিকে কৌশলে পালিয়ে যায়।