News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল লীগের পুরস্কার বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১০:০৬ পিএম অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল লীগের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের ডনচেম্বার প্রভাতি সংসদ মাঠে শুক্রবার বিকেল ৫টায় টিম ক্রিয়েটিভের আয়োজনে অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল লিগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে কিশোরদের অংশগ্রহণে একটি সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নাসিক ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিম ক্রিয়েটিভের প্রধান সংগঠক আলমগীর হোসেন আলম।

প্রধান অতিথির বক্তব্যে তারিকুল ইসলাম সুজন বলেন, খেলাধুলা ও জ্ঞানচর্চা একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। আমি আশা করি, এই কিশোররাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, শুধু খেলোয়াড় তৈরিই নয়, ভালো মানুষ তৈরির লক্ষ্য নিয়েও আমাদের কাজ করতে হবে। টিম ক্রিয়েটিভের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আয়োজক আলমগীর হোসেন আলম তার বক্তব্যে বলেন, কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের কথা মাথায় রেখেই আমরা এই ফুটবল লিগ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের লক্ষ্য হলো তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে নেতৃত্ব ও সৃজনশীলতার চর্চা বৃদ্ধি করা।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও টিম ক্রিয়েটিভ সমাজের কল্যাণে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের নিয়ে কাজ করে যাবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।