News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে ঐক্য পরিষদের মানববন্ধন সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৬:৫৩ পিএম শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে ঐক্য পরিষদের মানববন্ধন সমাবেশ

ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

শনিবার (২০ জুন) সকালে মানববন্ধনটি নগরীর বিবিরোড পালকি কমিউনিটি সেন্টারের নিচে অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সমাবেশে সংহতি প্রকাশ করেন।

এ সময় বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্র কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর শ্রদ্ধা ও ভক্তির প্রতীক। তাঁকে নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্য শুধু ধর্মীয় অনুভূতিতেই আঘাত হানে না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তিকেও বিঘ্নিত করে। তারা সকল ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানিমূলক কর্মকাণ্ড দেশের ঐতিহ্যবাহী সম্প্রীতির বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগরের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, জেলার সহ-সভাপতি ও বন্দর উপজেলা সভাপতি হরি সাহা, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, অর্থ সম্পাদক পিন্টু রায়, মহানগরের সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, অবিনাশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রি সাহা হিমু ও  সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা প্রমুখ।