News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৮:১৪ পিএম বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

বন্দরে বিভিন্ন মামলার ২ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা কবরস্থান রোড এলাকার রুহুল আমিনের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাশেদ (৪২) ও একই থানার সেলসারদী এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী  তানজিম (৩২)। ধৃতদের শনিবার ২০জুন দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার ১৯ জুন রাতে উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।