News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সদস্য সম্মেলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৯:৩৯ পিএম ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সদস্য সম্মেলন

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও সদস্য সম্মেলন উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাইতুন নূর তাঁরা জামে মসজিদের খতিব মওলানা ইমরান মাহমুদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরাইল শিল্পপতি ও সমাজসেবক সাদিকুস সামাদ রিপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুরাইল এলাকার সমাজসেবক মো. আরিফ মিয়া।

প্রধান অতিথি সাদিকুস সামাদ রিপন বলেন, বিগত কয়েক বছরে ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন যে মানবিক কাজ করে যাচ্ছে তাতে আমি অনেক খুশী হয়েছি। নিজেকে এমন মানবিক কাজে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি আশা করবো, ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন মানবিক, সামাজিক কাজে আরও বেশী অংশগ্রহণ করবে বলে আশাবাদী।

বক্তব্যে প্রধান অতিথি সকল সেচ্ছাসেবীদের এমন কাজের জন্য আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উক্ত আলোচনা সভা শেষে মোনাজাতের মধ্য দিয়ে সকলের জন্য দোয়া করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক মো. আসাদুজ্জামান আরিফর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোবারক হোসেন, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা কোদির হোসাইন খান, বেপারী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন রহমানী, রফরফ ট্রেডিং এর পরিচালক মুফতী মাঈনুল হাসান ক্বাদেরী, পাইকপাড়া জামে মসজিদের খতিব মুফতী মাহবুব আলম সিদ্দিকী প্রমুখ।