News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৯:১৭ পিএম সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

ময়মনসিংহের নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরের হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুর রহিম।

বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজ জাহিদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহম্মেদ বাধন, রফিকুল্লাহ রিপন, মঞ্জুর রহমান বকুল, মামুনুর রশিদ মুন্না।

আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন, সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ফরিদ আহমেদ বাঁধন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, প্রচার সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক সুমন, মো. সোহেল রানা, প ম আজিজ।

বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তির ওপর হামলা নয়,এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের উপর আঘাত। সত্য তুলে ধরা এবং অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কোনো সাংবাদিককে জীবন দিতে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক সমাজের জন্য ভয়াবহ হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তারা অবিলম্বে হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন,জড়িতদের গ্রেপ্তার এবং দ্রæত বিচারের মাধ্যমে দৃস্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।