News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শামীম ওসমান বোরকা পরেই পালিয়েছে : জাবের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৯:৫৯ পিএম শামীম ওসমান বোরকা পরেই পালিয়েছে : জাবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, যারা জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে না তাদের বোরকা পরেই পালাতে হয়। এ নারায়ণগঞ্জের একজন ছিল শামীম ওসমান। ছাত্র-জনতার প্রতিরোধের মুখে বোরকা পরেই পালিয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে ২৬ অক্টোবর চাষাঢ়ায় কর্মসূচি পালিত হয়।

গত ৭ অক্টোবর থেকে ইনকিলাব মঞ্চের কর্মসূচী বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ৩১ দিনের এই কর্মসূচি শেষ হবে।

ইনকিলাব মঞ্চের তিন দাবি হলো—ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা; জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন; এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

জনগণের অধিকার রক্ষা করা না গেলে সরকারের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে ইনকিলাব মঞ্চ।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আগে যে ব্যবসায়ীকে ১০০ টাকা চাঁদা দিতে হতো, এখন তাঁকে ৫০০ টাকা দিতে হচ্ছে। আগে যে পোশাকশিল্পের ব্যবসায়ী দুই লাখ টাকা দিতেন, এখন তাঁকে ১০ লাখ টাকা দিতে হচ্ছে।

জাবের বলেন, কাউকে লন্ডন থেকে এনে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য জুলাই আসেনি।