News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জের রাজিব এখন হপকিনস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ১০:০৫ পিএম নারায়ণগঞ্জের রাজিব এখন হপকিনস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো

নারায়ণগঞ্জের  আল্লামা ইকবাল রোডের  মুহম্মদ  শফিকুল আলমের (শফিক  স্যার) ছেলে  ড. মো: সামিউল  আলম রাজিব এখন আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন এর সংক্রামক রোগ বিভাগে পোস্ট ডক্টরাল রিচার্স ফেলো পদে যোগদানের জন্য ২৬ অক্টোবর  তাঁর  বর্তমান  কর্মস্থল জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটি থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
‎
‎তিনি বিদেশে অবস্থান করেও বাংলাদেশ  বায়োলজি  অলিম্পিয়াড সেন্ট্রাল কমিটিতে  সক্রিয় রয়েছেন এবং বাংলাদেশ  জাতীয়  অলিম্পিয়াড  দলের একজন  কোচ হিসেবে  দায়িত্ব  পালন করে আসছেন।

‎ইতোপূর্বে তিনি দেশে ব্র্যাক ইউনিভার্সিটিতে সিনিয়র  লেকচারার  পদে দায়িত্ব পালন করেছেন ।  তারপর জাপান সরকারের  বৃত্তি নিয়ে  সেদেশ থেকে   বায়োমেডিকেল সায়েন্সে    পিএইচডি   ডিগ্রী  অর্জন করে পর পর জাপানের  দুটি  ইউনিভার্সিটিতে  গবেষক  হিসেবে  কাজ করেছেন।

‎তাঁর  সহধর্মিণী ডাক্তার শারমিন নাহার সিঁথি জাপানের  'ওয়েল বিইং বৃত্তি '  নিয়ে  একই ইউনিভার্সিটিতে  ও একই বিষয়ে  পিএইচডি সম্পন্ন করার পথে আছেন।
‎ 
‎ড. রাজিব  নারায়ণগঞ্জ  প্রিপারেটরী স্কুল  ও নারায়ণগঞ্জ  আদর্শ  স্কুলের  ছাত্র (এস এস সি ব্যাচ ২০০৩)।
‎
‎তাঁর শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আত্মীয় -স্বজন, উৎসাহদাতা,  ক্লাসমেট,  বন্ধুবান্ধব  ও শুভানুধ্যায়ী  সকলের কাছে তার পরিবার দোয়া চেয়েছে রাজিব মেডিকেল গবেষণায় কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারে। দেশের জন্য  সুনাম অর্জন  ও   চিকিৎসা ক্ষেত্রে   মানুষের কল্যাণে  কিছু  অবদান  রাখতে পারেন।