News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

রঙ ফর্সাকারী ক্রিম পাওয়ায় জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৯:৫৫ পিএম রঙ ফর্সাকারী ক্রিম পাওয়ায় জরিমানা

অনুমোদনহীন ও নিষিদ্ধ রঙ ফর্সাকারী ড. রাসেল নাইট ক্রিম পাওয়া যাওয়ায় ফলপট্টি এলাকায় দুটি প্রতিষ্ঠানকে আর্থিকদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার ২৬ অক্টোবর শহরের ফলপট্টি এলাকায় তদারকিমূলক কার্যক্রমে এই জরিমানা আদায় করা হয়। মেসার্স চৌধুরী ট্রেডার্সকে ৩০ হাজার টাকা ও মেসার্স জেবিএল ট্রেডিং এ অনুমোদন হীন খাদ্য পণ্য এবং মোড়কজাতকরণ বিধি লঙ্ঘন জনিত কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান এ সহযোগিতা করেন জেলা আনসার কমান্ড্যান্ট এর একটি টিম। জনস্বার্থে ভোক্তা-অধিদপ্তর নারায়ণগঞ্জ এর এমন অভিযান চলমান থাকবে। ভোক্তা সাধারণ এর প্রতি বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস ক্রয় হতে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।