News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি নিখোঁজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০১:১৯ পিএম ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি নিখোঁজ

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান নিখোঁজ রয়েছেন। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।

শুক্রবার সন্ধ্যা ৭ টার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে।

এ ঘটনায় জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।

মশিউর রহমান রিচার্ড জানান, শুক্রবার সন্ধ্যায় কালীরবাজার চারারগোপ এলাকা থেকে নিখোঁজ হয়৷ এরপর থেকেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান না মেলায় থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, রোববার রাতে থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। তার সন্ধানে আমাদের কার্যক্রম চলছে।

সাইদুর রহমান জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের অন্যতম নেতা ছিলেন।