News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে নেয়া হচ্ছে ডিএমপি ডিবি কার্যালয়ে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৬:৫৮ পিএম জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে নেয়া হচ্ছে ডিএমপি ডিবি কার্যালয়ে

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের নেওয়া হয়েছে।

এর আগে দুপুরে সজীবকে আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে তিনি নিজ বাড়িতেই আছেন বলে দাবি করেন সজীব।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সজীব। এর কিছুক্ষণ পরেই তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। জিজ্ঞেসাবাদের জন্য তাকে আনা হয়েছে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আনার পর তাকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।