নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ জুন দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শহরের জিমখানা এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই আওয়ামী লীগ কর্মীর নাম তমাল আহমেদ নিপু (৪০)। সে পাইকপাড়া এলাকার শাহসুজা রোডের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের ছেলে।
নিপু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং চট্টগ্রামের সাতকানিয়া থানায় একটি মাদক মামলার আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ।
































আপনার মতামত লিখুন :