News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ৫ দিন ধরে নিখোঁজ কিশোর, সন্ধান চেয়ে পরিবারের আকুতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১০:০০ পিএম সিদ্ধিরগঞ্জে ৫ দিন ধরে নিখোঁজ কিশোর, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লার বাসিন্দা মোহামেদ ইয়ামিন (নাম) গত ১৬ জুন ২০২৬ তারিখ থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ ইয়ামিনের পিতা মোহামেদ মিলন মিয়া। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়ামিনের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি ইয়ামিনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে— ০১৮৪৫-১১৬৩৬০, ০১৬০২-০৭৩৩৮৮

এছাড়াও, নিকটস্থ সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পরিবার।