গাজীপুরের চন্দ্রা থেকে নারায়ণগঞ্জ শহরের খানপুর পর্যন্ত চলাচলকারী মৌমিতা পরিবহনের বাসে চাঁদাবাজি ও বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার মিশনপাড়া এলাকায় মৌমিতা পরিবহনের কয়েকটি বাস থামিয়ে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
পরিবহনটির কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সদস্য মাহবুব উল্লাহ তপন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সর্দার, বরকত, বুদ্ধিসহ অনুসারীরা বাস চলাচলে বাধা দেন এবং শ্রমিকদের মারধর করেন। তারা এক লাখ টাকা চাঁদা দাবি করেছে। তাদের এই অভিযোগের পর থেকেই নারায়ণগঞ্জ শহরজুড়ে বিষয়টি আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে।
শ্রমিকরা বলেন, আমাদের শ্রমিকদের মারধর করেছে। আমরা এই ঘটনার বিচার চাই। আমরা কর্ম করে খেতে চাই। আমরা কোনো অপরাধ করছি না। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমাদেরকে কেন এই অত্যাচার করা হয়। আমাদের কাছে কেন চাঁদা দাবী করা হয়?
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “মৌমিতা পরিবহনের মালিকদের কাছ থেকে চাঁদাবাজির সঙ্গে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের সংশ্লিষ্টতা রয়েছে। সমিতির নাম করে একটি পক্ষ অর্থ আদায় করছে এবং সেই টাকা আত্মসাৎ করা হচ্ছে। অভ্যন্তরীণ দ্ব›েদ্বর কারণেই আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।”
একই সাথে সংবাদ সম্মেলন করে কথিত যুবদল নেতার নেতৃত্বে মেট্রোহল স্ট্যান্ডে চাঁদাবাজি করে শ্রমিকলীগ সভাপতি কালা, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করা হয়েছে। শনিবার ( ২০ জুন) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ ও সহ-সভাপতি শাহাবুদ্দিন বুদ্ধি।
এসময় বরকত উল্লাহ বলেন, মৌমিতা বাসের ব্যাপারে কালা আমাদের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে। আমরা এই অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাই। মৌমিতা পরিবহনের কারণে অনেক যানজট হয়। যার কারণে আমরা উদ্যোগ নিয়েছি মৌমিতা পরিবহন যেন এদিকে না আসে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, ১২নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ সভাপতি বাদশা মিয়া বাচ্চু, সহ- সভাপতি শাহাবুদ্দিন বুদ্ধি, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম, ১৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, ১২নং ওয়ার্ড কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম ও যুবদল নেতা সাইদুজ্জামান শহিদ সহ নেতৃবৃন্দ।
তবে এ বিষয়ে মৌমিতা পরিবহনের জেনারেল ম্যানেজার আমিনুর রহমান জানান, আমরা ২০২৪ সালের পর থেকে কাউকে কোনো টাকা দিইনি। চাঁদাবাজির বিষয়ে তিনি অবগত নন। তার দাবি, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একটি পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে শ্রমিকদের মাধ্যমে অভিযোগ করাতে পারে। তবে আজ চাষাড়ায় আমাদের কয়েকটি বাস থামিয়ে দেওয়া হয়েছে। কারা এটি করেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
































আপনার মতামত লিখুন :